ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।সোমবার (৭ সেপ্টেম্বর)

2026-09-08T16:49:18+06:00
2026-09-08T16:49:18+06:00
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস ও ৪টি ট্রাকসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিসহ মোট ৪১৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ