ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান র‍্যাবের

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য

2026-09-05T19:27:12+06:00
2026-09-05T19:27:12+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান র‍্যাবের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫)

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ এ আহ্বান জানান।

তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করতে হবে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলতে হবে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর তুলে বাছ-বিচার না করে শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অনেক অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।

তিনি আরো বলেন, কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকের দায়ও তৈরি হতে পারে।

সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‍্যাবের আহ্বানের সঙ্গে একমত পোষণ করে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। র‍্যাব-২ অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে তাদের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ