রাজধানীতে বাসার ছাদে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে।সোমবার

2026-09-07T19:04:28+06:00
2026-09-07T19:04:28+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে বাসার ছাদে বজ্রপাতে যুবকের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগ বউবাজারে চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। হাজারীবাগে একটি জুতা ও লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন রিয়াজ। মাঝে কিছুদিন কাজ ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। এক মাস আগে তিনি আগের কাজে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

মৃত রিয়াজের স্বজন মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিলেন রিয়াজ ও অন্তরা। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি










  এই ক্যাটেগরির আরো সংবাদ