শাহজালালে সিটের নিচ থেকে বেরোল ৯ কেজি সোনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস

2026-09-03T19:58:26+06:00
2026-09-03T19:58:26+06:00
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

স্কচটেপে মোড়া রহস্য
শাহজালালে সিটের নিচ থেকে বেরোল ৯ কেজি সোনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।


বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।


ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে কাস্টমস হাউসের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তাঁরা বিমানে তল্লাশি চালাতে গিয়ে দেখেন, ফ্লাইটটি যাত্রীবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। পরে তল্লাশি চালিয়ে ১৯এ নম্বর সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু উদ্ধার করা হয়। বস্তুগুলো কাস্টমস হাউসে নিয়ে খুলে দেখা যায়, ভেতরে রয়েছে ৮০টি স্বর্ণের বার। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম এবং এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।


এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।










  এই ক্যাটেগরির আরো সংবাদ