প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে উদ্গিরণের কারণে আটটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত স্থগিত রাখা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ফ্লাইট বাতিল হওয়ায় দেড় লাখেরও বেশি যাত্রী আটকা পড়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবার আগে রাজধানীর জাকার্তার সুকর্ণ-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
পরিবহনমন্ত্রী ডুডি পুরওয়াগান্ধি জানিয়েছেন, আগ্নেয়গিরিতে উদ্গিরণের কারণে এখন পর্যন্ত ৭১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বিমান সংস্থাগুলোকে কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় শুক্রবার(৪ সেপ্টেম্বর) গভীর রাতে আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়, যার ফলে অবিরাম ভূ-কম্পন ও লাভা উদগিরণ হতে থাকে। এতে আশেপাশের এলাকায় তীব্র গর্জন শোনা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে আরও দুবার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম সাময়িক স্থগিত রাখার ফলে মূলত সিঙ্গাপুরগামী ও সিঙ্গাপুর থেকে আগত ফ্লাইটগুলো এবং দোহা, সিডনি ও কুয়ালালামপুরের মতো অন্যান্য আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলো প্রভাবিত হয়েছে।পুরওয়াগান্ধি জানান, আগ্নেয়গিরির ছাই পশ্চিম জাভার দিকে ছড়িয়ে পড়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই আরও কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যেন ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুত করা হয়। পাশাপাশি বিমানবন্দরে ভিড় এড়াতে যাদের ফ্লাইট রয়েছে তাদের যেন সময়মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি