মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মাদকের উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে সারাহ খলিফা নামে এক টেলিভিশন উপস্থাপকসহ মোট ১২ জনকে

2026-09-06T11:35:23+06:00
2026-09-06T11:35:23+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ৭)
মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা। ছবি : সংগৃহীত

মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা। ছবি : সংগৃহীত

মাদকের উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে সারাহ খলিফা নামে এক টেলিভিশন উপস্থাপকসহ মোট ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। গত শনিবার এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত উপস্থাপিকার নাম সারাহ খলিফা (৩৯)। তিনি মূলত নিরাপত্তা ও অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার জন্য বেশ পরিচিত।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের তথ্য অনুযায়ী, কায়রো আদালত সারাহ খলিফা এবং অন্য ১১ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সংগ্রহকারী একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলা, মাদক পাচারের উদ্দেশ্য রাখা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ অভিযানে ৭৫০ কেজিরও বেশি মাদক ও কাঁচামাল জব্দ করে। পাশাপাশি মাদক তৈরির ল্যাব হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট এবং অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মৃত্যুদণ্ডের মামলায় মিশরীয় আইন অনুযায়ী মিশরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার পর আদালত এই রায় দেন। তবে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব সারাহ খলিফা গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও ইভেন্ট আয়োজক প্রোডাকশন কোম্পানির মালিক।

রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার এল-ইয়োম জানায়, বিদেশ থেকে কাঁচামাল আমদানির মাধ্যমে সিন্থেটিক মাদক তৈরির অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

এ ছাড়া, এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক আরেকটি মামলায় আদালত খলিফা ও অন্যান্য আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। - সূত্র: দ্য গার্ডিয়ান


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ