স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করবে বিএনপি: ভূমিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য

2026-09-01T12:55:11+06:00
2026-09-01T12:55:11+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করবে বিএনপি: ভূমিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ০)

স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, কেউ দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, মাদক দিয়ে যারা যুবসমাজকে ধ্বংস করছে, তাদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মামুনুর রশীদ মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ সময় দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের ঐক্য সুসংহত করার বিষয়ে বক্তব্য দেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ