রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল হান্নান (৩৯) নামে একজনের মৃত্যু হয়েছে।সোমবার (৩১ আগস্ট)

2026-08-31T16:15:30+06:00
2026-08-31T16:15:30+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল হান্নান (৩৯) নামে একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার সন্ধ্যায় আব্দুল হান্নান মৃত্যু বরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

ডা. শেখ শামিম আহমেদ বলেন, মৃত আব্দুল হান্নানকে রোববার ভোর ৩টা ৫৪ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।

তিনি বলেন, আব্দুল হান্নান ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় ১৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন রোগী চিকিৎসাধীন।

ডেল্টা টাইমস/আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ