কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

2026-08-25T10:00:09+06:00
2026-08-25T10:00:09+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ০)
নটর ডেম কলেজের শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়।

নটর ডেম কলেজের শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়।

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
 
সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

আত্মহত্যার সম্ভাব্য কারণ নিয়ে তিনি বলেন, উনি দীর্ঘ দিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন বলে পরিবার জানায়। তার মানসিক চিকিৎসা চলছিলো ২০২৫ সাল থেকে। আমরা আরও জানতে পেরেছি, তারা দুই ভাইও আত্মহত্যা করে মারা যায়। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ