শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে

2026-08-23T10:00:02+06:00
2026-08-23T10:00:02+06:00
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ২০)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় এসব কুশ উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি দুপুর ২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক হুসাইন আবদুল কাদার শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে কাপড়ের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩ কেজি কুশ পাওয়া যায়।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশে কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে অবস্থানের ব্যবস্থা এবং মাদক চোরাচালানে সহযোগিতার বিষয়ে তথ্য দিয়েছেন।

অভিযানে তার কাছ থেকে ৩ কেজি কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড, একটি রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ, ৪০০ ভারতীয় রুপি এবং একটি নির্বাচন কমিশনের পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গ্রেপ্তার হুসাইন আবদুল কাদার শেখ ভারতের কর্ণাটকের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ