৩০ বছরে পা রাখল গুড নেইবারস বাংলাদেশ, নানা আয়োজনে উদযাপন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক

2026-08-18T16:47:49+06:00
2026-08-18T16:48:20+06:00
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

৩০ বছরে পা রাখল গুড নেইবারস বাংলাদেশ, নানা আয়োজনে উদযাপন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৪:৪৮ পিএম  (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। "ক্ষমতায়ন, উদ্ভাবন ও স্থায়িত্ব" প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটি তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

আজ মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএনবির কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেচনিয়াক, জিএনবির পশ্চিম এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (ওয়ারো) পরিচালক ইয়ংসিক আন, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, ফুড ফর দ্য হাংরির কান্ট্রি ডিরেক্টর বুলী হাগিডক, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং জিএনবির সাবেক কান্ট্রি ডিরেক্টর ও স্টিয়ারিং কমিটির সদস্য কিয়ং ইউব লি প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী পর্বে প্রদর্শিত হয় সংস্থার ৩০ বছরের পথচলা ও অর্জন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এ ছাড়া প্রদর্শিত হয় শিশু-যুব-নারীর কণ্ঠে বলা পরিবর্তনের গল্প এবং অংশীদার দেশগুলোর পাঠানো শুভেচ্ছা ভিডিও। অনুষ্ঠানে আরও ছিল কেক কাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা।

ড. মোহাম্মদ জাকারিয়া তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ৩০ বছরের পথচলায় গুড নেইবারস বাংলাদেশ অংশীদারিত্ব, উদ্ভাবন, কমিউনিটির আস্থা অর্জন ও মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি। নানা সংকটের মধ্যেও কার্যক্রম অব্যাহত রাখায় তিনি সংস্থাটির প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভবিষ্যতে গুড নেইবারস বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

যুবসমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি আখ্যায়িত করে মো. সেলিম ফকির বলেন, তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি, এবং এ কাজটিই করে যাচ্ছে গুড নেইবারস। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক বিরোধ থেকে দূরে রাখবে এবং তাদের ইতিবাচক ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে। এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, শিক্ষা ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, জীবিকা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতা নিয়ে সমন্বিতভাবে কাজ করছে জিএনবি। তিনি জানান, শিশুদের জন্য নিরাপদ শিক্ষা ও সুরক্ষা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে, পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও ডিজিটাল দক্ষতা উন্নয়নেও কাজ চালিয়ে যাচ্ছে। দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি সহায়তার পাশাপাশি পূর্বাভাস, প্রস্তুতি ও অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ইউনেসকো-হামদান পুরস্কার অর্জন করেছে জিএনবি। এ ছাড়া সংস্থাটির সমবায়ের সঙ্গে যুক্ত ২৬ জন নারী পেয়েছেন "জয়িতা" পুরস্কার।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে গুড নেইবারস। বর্তমানে প্রায় ৩৫০ জন কর্মী নিয়ে বছরে প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলারের বাজেট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের ১৪টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও দুটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে জিএনবি, যেসব কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ২১ হাজার শিশু, ৪৩ হাজার নারী এবং দুই হাজার তরুণ-তরুণী।








  এই ক্যাটেগরির আরো সংবাদ