নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ৩)

রাজধানী ঢাকার বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।