‘সদর আসনে আমি প্রধানমন্ত্রী’ এমপি আমির হামজার বক্তব্যে তোলপাড়

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

‘এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে, সদর আসনে আমি প্রধানমন্ত্রী’—কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির

2026-08-15T20:24:56+06:00
2026-08-15T20:30:33+06:00
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

‘সদর আসনে আমি প্রধানমন্ত্রী’ এমপি আমির হামজার বক্তব্যে তোলপাড়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:৩০ পিএম  (ভিজিট : ৮)

‘এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে, সদর আসনে আমি প্রধানমন্ত্রী’—কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সম্প্রতি কুষ্টিয়া পৌর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এই বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটেরগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? না। আর ফেরেশতারা কী বলে? আর মানুষ নাচে যে না কইরে দিছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? না। এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে, সদর আসনে আমিই প্রধানমন্ত্রী।’

উন্নয়ন কাজের প্রসঙ্গ টেনে জামায়াতের এই এমপি আরও বলেন, ‘আমির হামজা কিছু করছে না, তাতে কী? এ যে করল, আপনার বাবা কি করছে? মেডিকেলের ২৩টা বিভাগ চালু করেছে আমির হামজা। সেই ২০১১ সাল থেকে তো পড়ে আছে। কই, কারও বাবার ক্ষমতা হয় না তো?’

উন্নয়ন কাজের জন্য সরকারি তহবিলের ব্যবহার ও বরাদ্দ পাওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘আমি সংসদে আছি। কে যেন দেখলাম ভিডিও করে বলছে, রাস্তা আমি করে দেব। ১০০ কোটি টাকার কাজ। টাকা কি আপনার বাবা দেবে? তো এই সমস্ত মানুষ ঘরে করুক, আর করছে তারা নাকি ক্রেডিট নেওয়ার জন্যে। তো এই জনগণের তো একটু হুশ হওয়া দরকার, দেশের কি দায়িত্ব আছে?’

বক্তব্যের এক পর্যায়ে সরকারি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় সরকারের পদ-পদবির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সরকার যদি টাকা দেয়, তার হাতে দেবে কোন কারণে? সে কি এই জেলার কোনো মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোনো ইউনিয়নের চেয়ারম্যান, কোনো পৌরসভার কাউন্সিলর, বা ইউনিয়নের কোনো মেম্বার? কী দেখে তারে সরকার টাকা দেবে? আর সে বলে, আর মানুষ বিশ্বাস করে কোন কারণে?’

এমপি মুফতি আমির হামজার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও মুফতি আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ