সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১:১১ পিএম (ভিজিট : ১)

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এয়াছিন হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।
তিনি আরও জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই