ব্যবহারকারীদের জন্য বড় চমক নিয়ে বাজারে রেডমি ১৭

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞান ও প্রযুক্তি

দীর্ঘস্থায়ী ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (এমএএইচ) ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে নতুন স্মার্টফোন রেডমি ১৭

2026-08-08T19:35:12+06:00
2026-08-08T19:35:12+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ব্যবহারকারীদের জন্য বড় চমক নিয়ে বাজারে রেডমি ১৭
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘস্থায়ী ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (এমএএইচ) ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যস্ত জীবনে নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেওয়ার লক্ষ্যেই ডিভাইসটি তৈরি করা হয়েছে। প্রিমিয়াম লুকের জন্য এতে রয়েছে ডায়নামিক আরজিবি লাইট।

রেডমি ১৭-এর অন্যতম প্রধান আকর্ষণ এর ৭,৫০০ এমএএইচ ব্যাটারি। শাওমির দাবি, এই সেগমেন্টের শক্তিশালী ব্যাটারির মাধ্যমে ব্যবহারকারীরা একবার পূর্ণ চার্জে দুই দিনেরও বেশি সময় সংযুক্ত থাকতে পারবেন। ফলে ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, গেমিংসহ দৈনন্দিন বিভিন্ন কাজে ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন কমবে। এর পাশাপাশি রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা, যা মাত্র ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য রেডমি ১৭-এ রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং, ওয়েব ব্রাউজিং ও ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা পাবেন মসৃণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা। দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়ার ঝুঁকি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩। শাওমির মতে, এই সমন্বয় দৈনন্দিন ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত স্মুথ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম, যার মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করতে পারবেন।

টেকসই ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে রেডমি ১৭-এ রয়েছে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এর ফলে ধুলা ও পানির ছিটা থেকে ডিভাইসটি নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা পাবে। সব মিলিয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, টেকসই নির্মাণ ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে রেডমি ১৭ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে শাওমি।

রেডমি ১৭ উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুতগতির জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি প্রতিদিনের কাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করতে পারবেন।’

রেডমি ১৭ পাওয়া যাচ্ছে ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক, এই তিনটি রঙে। বাংলাদেশে ডিভাইসটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। উল্লিখিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

শাওমি জানিয়েছে, রেডমি ১৭ এখন দেশজুড়ে শাওমির সব অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারের কাছে পাওয়া যাচ্ছে।

শাওমি সম্পর্কে

২০১০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত শাওমি করপোরেশন ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি কনজ্যুমার ইলেকট্রনিক্স ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করছে। ২০১৮ সালের ১৭ এপ্রিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে শাওমি। এরপর থেকে দেশের স্মার্টফোন বাজারে নিজেদের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠানটি।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ