আজ তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

বাংলাদেশের চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলী ও চিন্তার স্বাক্ষর রেখে যাওয়া চলচ্চিত্রকার তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩

2026-08-13T16:00:34+06:00
2026-08-13T16:00:34+06:00
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

আজ তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৭)

বাংলাদেশের চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলী ও চিন্তার স্বাক্ষর রেখে যাওয়া চলচ্চিত্রকার তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। একই দুর্ঘটনায় প্রাণ হারান বিশিষ্ট সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজন।

১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্ম নেওয়া তারেক মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘আদম সুরত’ প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে তার চলচ্চিত্রযাত্রা শুরু। তবে ‘মুক্তির গান’ তাকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়। মুক্তিযুদ্ধের দুর্লভ ফুটেজের ভিত্তিতে নির্মিত এ চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।

তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘মাটির ময়না’ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি ফিপ্রেস্কি পুরস্কার লাভ করে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অন্তর্যাত্রা’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’।

তারেক মাসুদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ, জাতীয় আত্মপরিচয়, লোকজ সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সমাজের নানা সংকট গুরুত্ব পেয়েছে। মৃত্যুর আগে তিনি দেশভাগের পটভূমিতে ‘কাগজের ফুল’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্ঘটনায় তার মৃত্যুতে চলচ্চিত্রটি অসমাপ্ত থেকে যায়।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে ২০১২ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। শারীরিকভাবে না থাকলেও তার নির্মিত চলচ্চিত্র ও বাংলাদেশের মানুষের গল্প বলার অনন্য ভাষা তাকে দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা করে রেখেছে।

ডেল্টা টাইমস/ আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ