যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর

2026-08-12T10:36:09+06:00
2026-08-12T10:36:09+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ০)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি বলেন, পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ