ভঙ্গুর রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনে দেশকে ঋণনির্ভর ও আমদানি-নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন

2026-08-10T17:41:20+06:00
2026-08-10T17:51:46+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ভঙ্গুর রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:৫১ পিএম  (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনে দেশকে ঋণনির্ভর ও আমদানি-নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে তৈরি হওয়া ভঙ্গুরতা কাটিয়ে এখন রাষ্ট্র পুনর্গঠনের পালা। এ ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই কাঠামো জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘের এসডিজির সঙ্গে সমন্বিত করেছে।’

তিনি বলেন, ‘সরকারের সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভে দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা ও সুশাসনের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সরকারপ্রধান বলেন,‘ বাংলাদেশ এমডিজি বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসডিজির মূলনীতি ‘কাউকে পেছনে ফেলে নয়’-এর সঙ্গে সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য সবার জন্য বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন,‘ বিএনপির প্রতিটি পরিকল্পনা ও কর্মসূচিই জনবান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় জনগণের উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কর্মসূচির সঙ্গে এমডিজি ও এসডিজির মূল লক্ষ্যগুলোরও সামঞ্জস্য রয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ