রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের মনোনয়ন ফরম নিল জামায়াত জোট

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে

2026-08-10T14:38:54+06:00
2026-08-10T14:40:40+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের মনোনয়ন ফরম নিল জামায়াত জোট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ২:৪০ পিএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত, এমন বাস্তবতা জেনেও গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারা অব্যাহত রাখতেই তারা নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে গিয়ে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অলি আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে।

এ সময় হামিদুর রহমান আযাদ দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রাখতেন। তার ভাষ্য, সংস্কার বাস্তবায়িত না হওয়ায় সংসদ সদস্যদের ভোটাধিকার নিয়ন্ত্রিত রয়েছে এবং এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রকৃত গণতান্ত্রিক প্রতিফলন ঘটছে না।

তিনি বলেন, ‘  এ রাষ্ট্রে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাগ্রস্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। এ জন্য আমরা সংস্কারের কথা বলেছি। সংসদেও বলেছি, সংসদের বাইরে আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। 

সংস্কার বাস্তবায়ন না করার কারণ তুলে ধরে আযাদ বলেন,‘এখানে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। যদি ভোট দিতে পারতেন, আমাদের প্রার্থী দিয়েছি একজন বর্ষীয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ থেকেও প্রতিনিধিরা একটা যোগ্য প্রার্থী এখানে পেতেন। তার প্যারালাল কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতো না। ’ 

ডেল্টা টাইমস/ আরএফ 











  এই ক্যাটেগরির আরো সংবাদ