অবশেষে নিরাপদে ঢাকায় ফিরলো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইতালির রোমে কারিগরি ত্রুটিতে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইট।রোববার

2026-08-09T13:50:46+06:00
2026-08-09T13:50:46+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

অবশেষে নিরাপদে ঢাকায় ফিরলো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট/ ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট/ ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইতালির রোমে কারিগরি ত্রুটিতে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইট।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ‘আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট অবতরণ করেছে সেইফলি।’

বিমান জানায়, শুক্রবার (৭ আগস্ট) কানাডার টরেন্টো থেকে দেশে আশার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০৬ ফ্লাইটে কারিগরি ত্রুটি ধরা পড়ে। তখন রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করে এবং এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ রাখা হয়। পরে শনিবার কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ