জুলাই যোদ্ধাদের জীবিকার চাকা ঘুরাতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার থমকে যাওয়া জীবিকার চাকা ঘুরাতে প্রধানমন্ত্রী দিয়েছেন বিশেষ উপহার । তাদের কর্মসংস্থান

2026-08-08T16:18:16+06:00
2026-08-08T16:20:40+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জুলাই যোদ্ধাদের জীবিকার চাকা ঘুরাতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:২০ পিএম  (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার থমকে যাওয়া জীবিকার চাকা ঘুরাতে প্রধানমন্ত্রী দিয়েছেন বিশেষ উপহার । তাদের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন তিনি। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে জীবিকার সুযোগ করে দিতে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পরিবারের সদস্যদের অবস্থা ও জীবিকা নির্বাহের বিষয়ে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে তিনি নিজের শিক্ষা ব্যয় ও পরিবারের ভরণপোষণ করতেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত হওয়ার পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

আজিজের হাতে সিএনজি অটোরিকশা তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে নতুন এই কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে নিজের ও পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি।

গফফার জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া দুটি রিকশার একটি তিনি নিজে ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেবেন। এতে তার পরিবারের আয় কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। নতুন এই দুটি অটোরিকশা তার জীবিকার নতুন পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে উপকারভোগীরা যেন নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ