সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৭
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ০৭.০৮.২০২৬ ১১:০৮ এএম (ভিজিট : ৩)

সিলেটের ওসমানী নগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। শুক্রবার (৭জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩জন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের সময় ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস (রেজি: নং- ঢাকা মেট্টো ব- ১৫-২৫৬৩) এবং সিলেটমুখী একটি বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাস (যাহার রেজি: নং- ঢাকা মেট্টো -ব ১২-৫৯৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৭ জন মারা যান। আহত ১৩জনকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেল্টা টাইমস/সিআর/এমই