ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যুর

2026-07-31T10:46:56+06:00
2026-07-31T10:46:56+06:00
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ৩)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রিয়া খাতুনের বাবা লতিফ মল্লিক জানান, এক ভাই এক বোনের মধ্যে রিয়া ছিল বড়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। কয়েক বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আল আমিন দেশে আসে এবং দুই মাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন রিয়া।

তিনি বলেন, মানসিক সমস্যা ছাড়াও রিয়ার শরীরে এক প্রকার রোগ দেখা দেয়। পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। সর্বশেষ গত তিন দিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। ভোরে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে ধরতেই লাফ দিয়ে নিচে একটি প্রাইভেটকারের ওপর পড়ে রিয়া। দ্রুত নিচে গিয়ে তাকে আশপাশের লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক রিয়াকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ