জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়ি নিয়ন্ত্রণে নিল দুদক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বহিষ্কৃত) জিয়াউল আহসানের বাড়ির মালামাল ক্রোকের অংশ হিসেবে তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি)

2026-07-20T13:40:05+06:00
2026-07-20T13:40:05+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়ি নিয়ন্ত্রণে নিল দুদক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ১১)

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বহিষ্কৃত) জিয়াউল আহসানের বাড়ির মালামাল ক্রোকের অংশ হিসেবে তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আদালতের অনুমতিসাপেক্ষে সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিয়াউল আহসানের ঢাকার বাড়িতে ইনভেন্টরির কার্যক্রম চালাচ্ছে।

গত বছরের ২৪ এপ্রিল জিয়াউল আহসানের ১৫ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন ঢাকার একটি আদালত। 

এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও ঝালকাঠি জেলায় অবস্থিত। সম্পত্তিগুলোর মধ্যে জমি, কৃষিজমি, বাগানবাড়ি ও ফ্ল্যাট রয়েছে।

এছাড়া তার নামে ৯টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এর আগে, গতকাল রোববার (১৯ জুলাই) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে ইনভেন্টরি শুরু হয়, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা।প্রথম দিনের কার্যক্রমে তিন শতাধিক কোট, ৫৩২টি টাই, শতাধিক কামিজ, ৮টি ওয়াচ বক্স (রোলেক্স ৪), বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার সেট তিনটি, ঝাড়বাতি চারটি, বেড ও সোফা তালিকাভুক্ত করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ