৪ মাসে হামে ঝরেছে ৭৯৩ শিশুর প্রাণ, একদিনেই আরও ৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে

2026-07-20T16:27:11+06:00
2026-07-20T16:27:11+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

৪ মাসে হামে ঝরেছে ৭৯৩ শিশুর প্রাণ, একদিনেই আরও ৫
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ১৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে।


সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে—৩ শিশু। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।


গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ জন, আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।


গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৪৭ শিশুর শরীরে, আর উপসর্গ দেখা গেছে আরও ৯২২ জনের মধ্যে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের উপসর্গ এবং ১৪ হাজার ৫৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ৫৩২ শিশু।










  এই ক্যাটেগরির আরো সংবাদ