জুলাই শহীদ দিবসে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী

2026-07-15T19:58:48+06:00
2026-07-15T19:58:48+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

জুলাই শহীদ দিবসে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৯)

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।


বুধবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গৃহীত কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৬ জুলাই উপলক্ষে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস ইতিমধ্যে কাজ শুরু করেছে।


নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে।


এ ছাড়া গোয়েন্দা নজরদারি জোরদার করতে এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যাবর্তন কর্মসূচির রুটে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।


র‌্যাব জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট বসানো হয়েছে।


রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব বিশেষায়িত ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।


র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে স্থানীয় র‌্যাব টহল ইনচার্জ বা সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ