
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭৬ জন।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ জন রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জনে।
একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।