ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আহত ৬৩

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাটফ্রাও এলাকায় এক খাবারের দোকান ও বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত

2026-07-13T09:27:32+06:00
2026-07-13T09:27:32+06:00
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আহত ৬৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:২৭ এএম   (ভিজিট : ৩)

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাটফ্রাও এলাকায় এক খাবারের দোকান ও বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ১৮ জন গুরুতর আহত হয়েছেন। চাতুচাক মার্কেট এবং ইউনিয়ন মলের কাছাকাছি এই এলাকাটি।

সোমবার (১৩ জুলাই) অগ্নিকাণ্ডস্থল থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, আমরা ২৭ জনের লাশ উদ্ধার করেছি। কিছু আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি।

প্রধানমন্ত্রী অনুতিন জানান, বারে নিয়মিত পারফর্ম করা এক সংগীতশিল্পী বলেছেন, বিদ্যুৎ চলে যাওয়ার আগে তিনি মঞ্চের পাশে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন। এরপর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত পুরো জায়গাটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় বারের পেছনের দিকের টয়লেটগুলো থেকে অনেক ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিতদের শেয়ার করা অনলাইন ফুটেজে দেখা গেছে, থাই রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থিত ‘না লাদপ্রাও’ বারে দাউদাউ করে আগুন জ্বলছে এবং সদর দরজা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। উদ্ধারকারীরা জানান, মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের পরের ছবিতে দেখা যায়, বারের ভেতরের চেয়ার-টেবিলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বারের ভেতরের পুরো এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। - সূত্র: আল জাজিরা


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ