বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১২ জুলাই) সকালে হওয়া এই কম্পনের প্রভাবে ভারতের

2026-07-12T18:05:17+06:00
2026-07-12T18:05:17+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১১)

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১২ জুলাই) সকালে হওয়া এই কম্পনের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ শহরের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।


ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, রবিবার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়। এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি বা অন্য কোনও ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। 








  এই ক্যাটেগরির আরো সংবাদ