ভাঙতি না থাকায় পরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন। ১০০

2026-07-12T18:29:02+06:00
2026-07-12T18:29:02+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ভাঙতি না থাকায় পরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।


টাইমস অব ইন্ডিয়া-এর খবরে বলা হয়, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন সেবা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন সুরেশ। তিনি কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান।


কন্ডাক্টর তার কাছে খুচরা টাকা চাইলে মন্ত্রী জানান, তার কাছে কোনো ভাঙতি নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত খুচরা নেই। পরে ভাঙতি দিতে না পারায় তিনি ওই যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলেন।


মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি, যাত্রীটি রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো পরিচয় না দিয়ে কিংবা প্রতিবাদ না করে সুরেশ নীরবে বাস থেকে নেমে যান।


সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনের সময় তিনি অল্প দূরত্বে একটি অটোরিকশাতেও যাত্রা করেন। নাগাশেট্টিহাল্লি এলাকায় গন্তব্যে পৌঁছানোর পর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। অতিরিক্ত ভাড়ার কারণ জানতে চাইলে চালক বলেন, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে।

শেষ পর্যন্ত পরিবহনমন্ত্রী চালককে ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ছদ্মবেশে পরিদর্শনের মাধ্যমে সাধারণ যাত্রীদের বাস্তব সমস্যাগুলো সরাসরি উপলব্ধি করার সুযোগ পেয়েছেন মন্ত্রী।










  এই ক্যাটেগরির আরো সংবাদ