কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচজনের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও প্রিয়জনের

2026-06-30T12:58:52+06:00
2026-06-30T12:58:52+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১৪)

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচজনের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও প্রিয়জনের নিথর দেহ গ্রহণ করতে এসে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২২৬) একটি ফ্লাইটে মরদেহগুলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রবাসী কল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে পাঁচ বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিককে বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ মঙ্গলবার নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ