বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

সারাদেশ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার

2026-06-30T10:15:18+06:00
2026-06-30T10:15:18+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ১৫)

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ এবং ৩ নম্বর বয়ার মাঝঝানে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর জাহাজের মোট ১২ জন নাবিক নিখোঁজ ছিল। তাদের মধ্যে ৮ জনকে কোস্ট গার্ড উদ্ধার করে। বাকি চারজন ভাসতে ভাসতে পারকি সমুদ্র সৈকত এলাকায় চলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ