ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ

2026-06-30T10:25:26+06:00
2026-06-30T10:25:26+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ১২)

ফেনীর দাগনভূঞায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একাধিক আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার বিকেলে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন- এমন খবর পেয়ে রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন চৌধুরী, আশিক, রনি ও পলাশের নেতৃত্বে স্থানীয় যুবকরা তাকে ঘেরাও করে আটক করে। পরে তাকে একটি ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেন। একপর্যায়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গ্রেপ্তারের পর ধারণ করা একটি ভিডিওতে জনিকে বলতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি এডিট করা হয়েছে। তবে ব্যবহৃত ফেসবুক আইডিটি তার এবং যে মোবাইল ফোন থেকে পোস্ট করা হয়েছে সেটিও তার বলে তিনি স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, জনি রাজাপুর আলিম মাদরাসা থেকে ২০২১ সালে দাখিল পাস করার পর আর পড়াশোনা করেননি। বর্তমানে তিনি বেকার। এছাড়া অতীতে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট করতেন বলেও জানা গেছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পরই অভিযান চালানো হয়। এতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহায়তা নেওয়া হয়েছে। তবে ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে রাখার বিষয়টি সঠিক নয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ