সড়ক দুর্ঘটনায় নিহত দুবাই প্রবাসী তারেক হোসেনের কুলখানি সম্পন্ন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো দুবাই প্রবাসী তারেক হোসেনের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

2026-06-30T11:50:44+06:00
2026-06-30T11:50:44+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত দুবাই প্রবাসী তারেক হোসেনের কুলখানি সম্পন্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ২৭)

মোটরসাইকেল দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো দুবাই প্রবাসী তারেক হোসেনের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাকিমপুর উপজেলার ছাতনি গ্রামে মরহুমের নিজ বাসভবনে এই কুলখানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ মে দুই মাসের ছুটিতে দুবাই থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনি গ্রামে নিজ পরিবারের কাছে এসেছিলেন তারেক। ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফেরার কথা ছিল তার। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার জীবনের সব স্বপ্ন কেড়ে নেয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন (শুক্রবার) সকালে মোটরসাইকেলযোগে মাঝিনা গ্রাম থেকে হিলি আসার পথে এক আকস্মিক দুর্ঘটনার শিকার হন তারেক হোসেন। পথিমধ্যে একটি ছাগলের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুটিতে এসে প্রবাসীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা ছাতনি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কুলখানি শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডেল্টা টাইমস/মুরাদ ইমাম কবির/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ