সব কাজে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা নদীতে এখন থেকে দুইটি

2026-06-27T17:27:20+06:00
2026-06-27T17:28:23+06:00
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

সব কাজে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:২৮ পিএম  (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা নদীতে এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। তবে ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে, চার্ট রেট না টাঙালে কেউ ভাড়া দেবেন না। কারণ সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। 

শনিবার (২৭ জুন) সকালে মোংলা নদীতে দুটি ফেরি সার্ভিস উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবী হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। তখন থেকে শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলতো। বাকি সময় ফেরি বন্ধ থাকত। তাই এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। 

তিনি বলেন, ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে। 

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার। 


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ