বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বঞ্চিত হবেনা।

2026-07-15T12:10:16+06:00
2026-07-15T12:10:16+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ১০)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বঞ্চিত হবেনা। একই সঙ্গে এই বন্যায় যেসব বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন পরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গত মানুষের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও নেয়া হচ্ছে। তাই সরকার দুর্যোগ মোকাবেলায় জন্য যা যা করার প্রয়োজন তা পদক্ষেপ নেয়া হয়েছে।’

এসময় ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ৩৪ আসনের নারী এমপি মাধবী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ