শিশুরা হবে দেশের সম্পদ, সমাজের বোঝা নয়: মন্ত্রী জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা

2026-04-04T14:09:59+06:00
2026-04-04T14:09:59+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

শিশুরা হবে দেশের সম্পদ, সমাজের বোঝা নয়: মন্ত্রী জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে এবং স্বাবলম্বী হতে পারে—সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে লক্ষ্যে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গসহ সারাদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু পরিবারের শিশুদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের ভবিষ্যৎ লক্ষ্য, পড়াশোনার অগ্রগতি, পছন্দের বিষয়, খাদ্য, চিকিৎসাসেবা, খেলাধুলা ও সার্বিক পরিবেশসহ পরিচ্ছন্নতা বিষয়ে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com