যারা সংবিধান ছুড়ে ফেলতে চায়, তারা একাত্তরের পরাজিত শক্তি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সংবিধানকে যারা ছুড়ে ফেলে দিতে

2026-04-04T18:55:44+06:00
2026-04-04T18:55:44+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

দিনাজপুরে সমাজকল্যাণমন্ত্রী
যারা সংবিধান ছুড়ে ফেলতে চায়, তারা একাত্তরের পরাজিত শক্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সংবিধানকে যারা ছুড়ে ফেলে দিতে চায় বা পদদলিত করতে চায়, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি। তারা ১৯৭২ সালের সংবিধানকে নিক্ষিপ্ত করতে চায়, কারণ তাদের গাত্রদাহ হয়। সেসময় তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে কেপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭২ সালের সংবিধান কিংবা ১৯৭৫, ১৯৯০ ও ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগকে শ্রদ্ধা করে। জনগণের সব ত্যাগকে বিএনপি স্বীকার করে। অনেকেই ষড়যন্ত্র করেছিলেন পেছন দিক দিয়ে ক্ষমতায় চলে আসবেন, সচেতন জনগণ তা বাস্তবায়িত হতে দেয়নি। জনগণের ইচ্ছার প্রতিফলিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী প্রমুখ।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com