সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও

2026-04-04T09:40:13+06:00
2026-04-04T10:53:22+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৪০ এএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ১০:৫৩ এএম  (ভিজিট : ৮১)

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির ও

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, ও  উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এ.বি.এম রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান এবং জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনশেখ মাহমুদুর রহমান এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং: মৌল-০৩৮)-এর সভাপতি জনাব মো. জাফর ইকবাল।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।পেশাগত ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকা সাংবাদিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করে।

তারা আরও বলেন, এই ধরনের অনুদান সাংবাদিকদের কে পেশাগত কাজে উৎসাহ জোগাবে মনে করে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে আর্থিক  অনুদানের চেক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন(বিআরজে এ) মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মোহাম্মদ আলী ও সভাপতি কামরুজ্জামান শাহীন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন শিপন উপস্থিত ছিলেন। দৈনিক ডেল্টা টাইমস সিলেট বিভাগ বুড়ো ছিপ।মোহাম্মদ আলী।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com