রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিংয়ে বিশেষ প্রশিক্ষণ

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীতে নারী সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারে

2026-04-05T17:29:42+06:00
2026-04-05T17:34:28+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিংয়ে বিশেষ প্রশিক্ষণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে নারী সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারে  শনিবার (০৫ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মশালার আয়োজন করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ও সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)। এতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নারী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ, যিনি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নির্বাচনকালীন দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্বের উপর জোর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, “তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।”
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম দিনে স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় দিনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা, এবং তৃতীয় দিনে তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত সেশন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যায়।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন।

কর্মশালার সার্বিক পরিচালনা ও বাস্তবায়ন করেন সাকমিড, এবং পৃষ্ঠপোষকত্ব ছিল ইউনেস্কো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফেলো আলী হাসের আল আমিন, UN Ballot Project-এর প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, ইউনেস্কোর কনসালট্যান্ট রাকিবুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজ গণি এবং দ্য ডিসেন্ট-এর প্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির।

ডেল্টা টাইমস/পারভীন লুনা









  এই ক্যাটেগরির আরো সংবাদ