বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

ডেল্টা টাইমস্ ডেস্ক:

সারাদেশ

বাগেরহাটে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের

2026-03-12T17:49:54+06:00
2026-03-12T19:41:51+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৭:৪১ পিএম  (ভিজিট : ১৭১)
বাগেরহাটে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন রয়েছেন। 

খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলা অংশে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান।


পুলিশ বলছে, খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চলাচলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। 


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, “সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু ঘটে”।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সেখানে মোট আটজনের মরদেহ আনা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা–মোংলা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।



ডেল্টা টাইমস্/আইইউ










  এই ক্যাটেগরির আরো সংবাদ