একদিনে ২৮ প্রাণহানি,শনাক্ত ১০১৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ২৮ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে পুরুষ ২১ ও নারী

2020-12-31T18:01:02+06:00
2020-12-31T18:07:33+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

একদিনে ২৮ প্রাণহানি,শনাক্ত ১০১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:০১ পিএম  আপডেট: ৩১.১২.২০২০ ৬:০৭ পিএম  (ভিজিট : ৭২৬)
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ২৮ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে পুরুষ ২১ ও নারী সাতজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫৫৯ জনে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা

করোনা


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৫৪ (৭৬ দশমিক ১২ শতাংশ) ও নারী এক হাজার ৮০৫ জন (২৩ দশমিক শূন্য ৮৮ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ এবং ষাটোর্ধ্ব ১৮ জন।

গত একদিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে তিন, বরিশালে এক, রংপুরে এক এবং ময়মনসিংহ বিভাগে একজন।


ডেল্টা টাইমস/সিআর/জেডএইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ