পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস নেয়া হবে: প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস্ ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস নেয়া হবে। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকালে

2020-12-31T12:48:45+06:00
2020-12-31T12:48:45+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস নেয়া হবে: প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১১৫০)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস নেয়া হবে। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকালে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। করোনার এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি ভালো না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে। এই সময়ে ডিজিটাল মাধ্যমে ক্লাস চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।    ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ফটো

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রমের ব্যবস্থা করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধুকন্যা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বই উৎসবে উপস্থিত আছেন।

উল্লেখ্য, প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান।




ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ










  এই ক্যাটেগরির আরো সংবাদ