আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তি

ডেল্টা টাইমস্ ডেস্ক:

জাতীয়

আজ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তি। ২০১৮ সালের এদিন দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

2020-12-30T09:39:06+06:00
2020-12-30T09:43:39+06:00
রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৯:৩৯ এএম  আপডেট: ৩০.১২.২০২০ ৯:৪৩ এএম  (ভিজিট : ১০৬৯)
আজ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তি। ২০১৮ সালের এদিন দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পায়।

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রী সভা গঠন করেন।

ফাইল ফটো

ফাইল ফটো


নির্বাচনে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট জোটসহ বাংলাদেশের নিবন্ধিত সর্বমোট ৩৯টি দল অংশগ্রহণ করে।

নির্বাচনে ১ হাজার ৮৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে ১২৮ জন স্বতন্ত্র। এছাড়া গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী ১৯ ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনের প্রাক্কালে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে। ২০৯ সালের ২৭ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণের পুনঃতফসিল ঘোষণা করা হয়।

সারাদেশে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। যার মধ্যে ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন পুরুষ ও ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন নারী ভোটার।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মত ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ নির্বাচনী আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হয়।



ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ










  এই ক্যাটেগরির আরো সংবাদ