শাহজালালে উড়োজাহাজে ধোঁয়া, স্লাইড দিয়ে নামলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন লেগেছে। পরে যাত্রীদের দ্রুত

2026-11-29T18:19:28+06:00
2026-11-29T18:41:05+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে উড়োজাহাজে ধোঁয়া, স্লাইড দিয়ে নামলেন যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন লেগেছে। পরে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এরপর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে ফ্লাইটের নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) দিয়ে যাত্রীদের দ্রুত নিচে নামিয়ে আনা হচ্ছে। এ সময় যাত্রীদের অনেককে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়। নিচে থাকা বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সকর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে এয়ারলাইন্সের বাসে করে তাঁদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছে উড়োজাহাজের টায়ার লক্ষ্য করে পানি ছিটাচ্ছেন। এ সময় টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে,ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমানের ইন্সট্রুমেন্ট ইন্ডিকেশনে অসামঞ্জস্য দেখা দেওয়ায় ককপিটে ত্রুটির সংকেত আসে। এ অবস্থায় পাইলটের উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া এভিয়েশনের স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।


তিনি জানান, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে বিমানের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বিমানের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব যাত্রী বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। তাদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হতে শিগগিরই ইউএস-বাংলার আরেকটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।









  এই ক্যাটেগরির আরো সংবাদ