রেড ক্রিসেন্টের নির্বাচনে লড়তে চান ২৯ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন প্রার্থী। গতকাল

2026-11-18T17:00:30+06:00
2026-11-18T17:00:30+06:00
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রেড ক্রিসেন্টের নির্বাচনে লড়তে চান ২৯ জন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৯)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন প্রার্থী। গতকাল মঙ্গলবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে উৎসবমুখর পরিবেশে তাঁরা নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে নির্বাচনে অংশ নিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনপ্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, আগামীকাল ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ