যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর

2026-11-23T13:41:51+06:00
2026-11-23T13:41:51+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ৭)

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ