শেকৃবিতে নানা পেশার মানুষের মিলনমেলা ‘জাস্ট কানেক্ট’

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা

নানা শ্রেণি ও পেশার মানুষের মধ্যে পরিচয়, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)

2026-11-29T18:07:32+06:00
2026-11-29T18:07:32+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবিতে নানা পেশার মানুষের মিলনমেলা ‘জাস্ট কানেক্ট’
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানা শ্রেণি ও পেশার মানুষের মধ্যে পরিচয়, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘জাস্ট কানেক্ট’। ‘নেটওয়ার্ক, কোলাবোরেট, গ্রো’ প্রতিপাদ্যে আয়োজিত এ মিলনমেলায় গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, করপোরেট পেশাজীবী, মনোবিজ্ঞানী, প্রকৌশলী, রাজনৈতিক কর্মী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এর উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় ও কর্মক্ষেত্র সম্পর্কে জানান। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল হাঁস পার্টি। শেষ পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও খোলামেলা আলোচনায় অংশ নেন।

আয়োজক মীর মোহাম্মদ আলী বলেন, “নানা ব্যস্ততায় আমরা প্রায়ই প্রিয় মানুষদের সময় দিতে পারি না। অথচ তাঁদের সঙ্গে সময় কাটানো এবং নিজেদের মধ্যে সংযুক্ত থাকা খুব জরুরি। এতে যেমন নেটওয়ার্ক গড়ে ওঠে, তেমনি ব্যক্তিগত বিকাশও ঘটে। সেই ভাবনা থেকেই ‘জাস্ট কানেক্ট’-এর আয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল মো. আজাজুল হোসেন খান, জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ডা. মো. এনামুল হক, লোকাল ভাইস প্রেসিডেন্ট মৃন্ময় মাসুদ, গেইন বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পি, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুল বাবুল, উন্নয়নকর্মী মনিরুজ্জামান মুকুল, উন্নয়নকর্মী ও লেখক মামুন কবীর, মুসলিম হ্যান্ডসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইশরাত জাহান ফারিয়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির হাসান জয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও জাহাঙ্গীর আলম, রাইড অন-এর অপারেটিং পার্টনার আসিফুর রহমান, রিজকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রিয়াজুল ইসলাম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মনিরুল হক জনি এবং রাজনৈতিক কর্মী মো. রেজায়ে রাব্বি জায়েদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডিআরডিএফের ‘মনোকথা’র মনোবিজ্ঞানী তানজিম জামান ও আশিক আনাম সজল, গণমাধ্যমকর্মী মো. সাব্বির হাসান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মাকসুদা মিলা, জনতা ব্যাংকের কর্মকর্তা আদনান হোসেন সাকিব, উদ্যোক্তা বদরুন নাহার কলি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট ইজেল মুর্তজা আরিফ শিকদার, সপ্তকের সভাপতি সুমাইয়া জাহান মিমি ও সাধারণ সম্পাদক মো. তাইবুজ্জামান সিয়াম।

অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ