প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড.

2026-11-25T12:34:16+06:00
2026-11-25T12:34:16+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ০)
এমআইএসটির কাউন্সিলের ২৩তম সভায় শিক্ষামন্ত্রী/ছবি: শিক্ষা মন্ত্রণালয়

এমআইএসটির কাউন্সিলের ২৩তম সভায় শিক্ষামন্ত্রী/ছবি: শিক্ষা মন্ত্রণালয়

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।

বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষের কেন্দ্র। বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য।

দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ