কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ জয়া

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

নভেম্বরের নীল আকাশে দেশের উত্তর প্রান্ত থেকে দেখা মেলে হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই

2026-11-29T12:24:07+06:00
2026-11-29T12:24:07+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ জয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ০)
জয়া আহসান। ছবি- ফেসবুক।

জয়া আহসান। ছবি- ফেসবুক।

নভেম্বরের নীল আকাশে দেশের উত্তর প্রান্ত থেকে দেখা মেলে হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই পঞ্চগড়ের উত্তরে ছুটে যান অনেক দর্শনার্থী; কেউ আবার যান ভারতের দার্জিলিংয়ে। এবার সেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

রোববার সকাল সকাল রৌদ্রজ্বল আবহে সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেন জয়া। ছবিতে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার নিকটে কোনো পাহাড়ে উঠে সেখান থেকে নিজেকে ফ্রেমবন্দি করেছেন; যেখানে কাঞ্চনজঙ্ঘা চূড়া বেশ কাছাকাছি ও স্পষ্ট লাগে দেখতে।

ছবিতে দেখা যায়, কখনো সানগ্লাস পরে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন তিনি, কখনো আবার মাথা উঁচু করে উপভোগ করছেন নীল আকাশ। হাতে কফির কাপ রেখেও পোজ দিয়েছেন। আর পরনে সাদা-কালো ডোরাকাটা পোশাক।

এই সুন্দর মুহূর্তগুলো কোথায় কাটিয়েছেন, তা উল্লেখ করেননি জয়া। যদিও ছবিটি দেখে অনেকে ধারণা করছেন, দার্জিলিং থেকে ছবিগুলো ধারণ করা।

পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন..।’ এছাড়াও পোস্টে যুক্ত করেছেন অঞ্জন দত্তের গান ‘কাঞ্চন—একটু ভালো করে বাঁচবো বলে’।

জয়ার ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। পোস্টটিতে ইতোমধ্যে প্রতিক্রিয়া পড়েছে ১০ হাজারের বেশি।
জয়া আহসান। ছবি- ফেসবুক

অবসরে ঘোরাঘুরিতে ব্যস্ত থাকলেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন জয়া। সাম্প্রতিক সময়ে ওপার বাংলার টালিগঞ্জেই ব্যস্ততা তার। শোনা যাচ্ছে, একটি থ্রিলার সিনেমায় এবার দেখা যাবে জয়া আহসানকে। নির্মাতা অর্জুন দত্তের সেই সিনেমার নাম ‘আরএসভিপি মার্ডার’। এ সিনেমায় রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি গুরুত্ব পাবে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে জমে থাকা অপ্রকাশিত সত্য। এর আগে মুক্তি পেয়েছে তার অভিনীত টলিউড সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ